প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৪, ২০২৩ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের মুক্তাগাছায় বন্ধুদের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে মুক্তাগাছা উপজেলার লেংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ একই উপজেলার জয়দা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাতার ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে ব্রাজিল হেরে যায়। ওইদিন ব্রাজিল হেরে যাওয়ায় নিহত সোহাগের সঙ্গে তারই বন্ধু তানভীর, জুবায়েরসহ অন্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে ঘটনাটি তখনই স্থানীয়রা মীমাংসা করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার উপজেলার লেংড়া বাজারে ইসলামি সভা চলছিল। রাতে সভার শেষ দিকে সোহাগ মিয়া সভাস্থলের কাছাকাছি যান। সেখানে তাকে একা পেয়ে তানভীর, জুবায়েরসহ বেশ কয়েকজন তার ওপর হামলা করে। এসময় ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তানভীর ও জুবায়ের নামে দুই যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
মোট পড়া হয়েছে: ২২৬
সর্বশেষ খবর
- নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত
- গফরগাঁওয়ে বিএনপি গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল: ধানের শীষের জয়ে ঐক্যবদ্ধ কর্মীরা
- গফরগাঁওয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
- মুফতি মুহাম্মদুল্লাহ’র সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

