মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে ইয়ং টাইগারর্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা ২০২২-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন মাঠে ইয়ং টাইগারর্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা ২০২২-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান,
স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব এহতেশামূল আলম, সাধারন সম্পাদক, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব মো: সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।