মসিকের সড়ক ও ড্রেন উদ্বোধন করেছেন মেয়র টিটু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ১৪ নং ওয়ার্ডের ২ ‍টি সড়ক ও ১ টি ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসব সড়কের নির্ধারিত  নির্মাণ ব্যয় প্রায় ২ কোটি ৭৬ লক্ষ টাকা।

শনিবার (৩১ ডিসেম্বর ) বেলা ১১ টায় এই প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধনকৃত কাজসমূহ হলো- ময়মনসিংহ মেডিকেল কলেজের অভ্যন্তরে আরসিসি রাস্তা এবং লাশ কাটা গেইটের বিপরীত পাশ হতে সেহড়া খাল পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন।

উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনবাসীর উন্নয়নে প্রায় ১৬০০ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এছাড়া, সড়ক আলোকিতকরণের জন্যও ৪৯ কোটি টাকার একটি প্রকল্পও চলমান আছে। এসব প্রকল্প শেষ হলে আধুনিক ময়মনসিংহের পথে এগিয়ে যাবে।

মেয়র আরও বলেন, করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বাধাও আমরা সফলভাবে কাটিয়ে উঠবো। সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা নাগরিকদের কাঙ্ক্ষিত সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

উদ্বোধনকালে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক উজ্বল, ১৩, ১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!