জুড়ীতে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে ব্যবসায়ী খলিলুর রহমানের সংবাদ সম্মেলন

শেয়ার করুন :

মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুক আহমেদ বিরুদ্ধে খলিলুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মীকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭/ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় হাজী মো: খলিলুর রহমানের বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক হাজী মোঃ খলিলুর রহমান সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগ তুলে বলেন, আমি আজ দুপুরে জুড়ী থানায় একটি সালিশ বৈঠকে উপস্থিত হই। এতে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক আহমদ আমাকে নির্বাচনী এলাকায় যেতে নিষেধ করেন। আমি নিষেধের কারণ জানতে চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় কতাবার্তা ও প্রাণনাশের হুমকি দেন। তিনি আরো বলেন, বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ফুলতলায় আমার ব্যবসা বাণিজ্যসহ বাগান বাড়ী রয়েছে। এ বিষয়ে আমি সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্টদের মাধ্যমে এ অন্যায়ের বিচার দাবী করছি। এ ঘঠনায় ঘটনার দিন সন্ধ্যায় জুড়ী থানায় জুড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক আহমদ ও সাধারন সম্পাদক ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদের বিরুদ্ধে জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদের মুঠোফোন যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, হাজী মোঃ খলিলুর রহমানের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!