রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল ও মাদরাসা শিক্ষার সমন্বিত ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাজুল কুরআন আইডিয়াল মাদরাসা’ গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পৌরশহরের পশু হাসপাতাল রোডে অবস্থিত মাদরাসায় প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার পরিচালক ফকরুল আলম জায়েদ এর সভাপতিত্বে ও মাওলানা ইউসুফ বিন মনিরের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন- গফরগাঁও উপজেলা উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলাম, বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসান সালমানী, সাংবাদিক ফকির এ মতিনসহ অন্যান্য আলেম ও উলামাগণ প্রমূখ।