গফরগাঁওয়ে চেক জালিয়াতি ঘটনায় সাজাপ্রাপ্ত আসামী শিক্ষক গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী শামছুল হুদা ফিরোজ (৫৩) নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গফরগাঁও পৌরশহরের ৫নং ওয়ার্ডের ষোলহাসিয়া এলাকা থেকে পুলিশ সাজাপ্রাপ্ত আসামী শামছুল হুদা ফিরোজকে গ্রেফতার করে। সে স্থানীয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভালুকা থানায় চেক জালিয়াতি ঘটনায় আদালতের এক বছরের সাজা এবং ৩ লাখ ৫৩ হাজার ৬০৩ টাকার জরিমানার মামলা রয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *