তারাকান্দায় বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তারাকান্দা উপজেলার ময়মনসিংহ – শেরপুর আঞ্চলিক সড়কে মধুপুর নামক স্থানে বাসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিক মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় মহিলা পথচারী কে  হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈমাম পরিবহনের একটি বাস চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে বাসটিকে তাড়া করে শুভ নামের এক যুবক শম্ভুগঞ্জে গিয়ে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *