বিজয় দিবসে ভালুকায় বিএনপির আলোচনা সভা ও দোয়া

শেয়ার করুন :

নিজস্ব প্রতিবেদক, দিগন্তবার্তা ডেক্স।।

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক সভাপতি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

ফখরউদ্দিন আহমেদ বাচ্চু তার বক্তব্যে গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে জাতীয় নেতৃবৃন্দসহ ময়মনসিংহ জেলা কৃষকদল নেতা এনামুল হক আকন্দ, ভালুকা উপজেলা যুবদল নেতা রকিবুল হাসান রাসেল, উপজেলা বিএনপি নেতা সোহেল তালুকদারসহ সারাদেশে যেসকল নেতাকর্মীকে আটক করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবী করেন। এসময় তিনি অনতিবিলম্বে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে অংশ নেয়ার আহবান জানান।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মজিবুর রহমান মজু ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আহসান উল্যাহ খান রুবেলের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সামসুদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক, উপজেলা যুবদল নেতা তারেক উল্যাহ চৌধুরি, মতিউর রহমান মিল্টন, তাজমুল হক মন্ডল, পৌর যুবদল নেতা রফিকুল ইসলাম, শাওন, আমিনুল, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আসাদ উল্যাহ চৌধুরি ধ্রুব, তোজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আবুল বাশার মন্ডল, মাহাবুব আলম কামরুল, উপজেলা শ্রমিকদল নেতা কায়সার আহমেদ কাজল, শাহ মো: সুজন, উপজেলা কৃষকদল নেতা তারিকুল ইসলাম তারু, শেখ মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদল নেতা খায়রুল ইসলাম খান, তোফায়েল আহমেদ টুটুল, উপজেলা তাঁতীদল নেতা প্রভাষক তাজ উদ্দিন আহমেদ, মো: রকিবুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা সানি, রিয়াদ, মিয়াদ, কায়েস, আলীরাজ ও মৃদুল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে শুক্রবার ভোরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও ভালুকা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *