গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিস্ফোরক আইনে মামলায় আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে পুলিশ গফরগাঁও থানায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক আইনে মামলায় আসামি বিএনপির ১ কর্মীসহ ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো -গফরগাঁও থানাধীন দীঘা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে বিএনপির কর্মী মেজবাহ উদ্দিন ধনু (৪০), নিয়মিত মামলা দীঘা গ্রামের আঃ খালেকের ছেলে রিপন মিয়া (৫০), পুলিশ আইনে ধামাইল গ্রামের শাহাব উদ্দিনের ছেলে পাপেল মিয়া (২৫) ও ওয়ারেন্টভুক্ত কুরশাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ইসমাইল (২৫)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ৪ জনকে ধৃত করিয়া গতকাল সোমবার সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।