গফরগাঁওয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে আয়োজনে গতকাল সোমবার ৬ষ্ঠতম ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার। “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ আনেয়ার হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তির সহকারী প্রোগ্রামার আহসান হাবিব প্রমূখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *