গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি- জামায়াতের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের মধ্যবাজারস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কোনো অপশক্তিই শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সর্তক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *