ভালুকায় প্রাইভেটকার চাপায় নারী মিল শ্রমিক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার চাপায় হালিমা খাতুন (৫০) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে  শুক্রবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি কোকাকোলা ফ্যাক্টরীর সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামের শরাফত আলীর স্ত্রী মিল শ্রমিক হালিমা খাতুন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, নিহতের লাশটি তাদের হেফাজতে আছে। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *