ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বোনের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আটদিন লাইফসাপোর্টে থাকার পর মারা গেলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলীর ছোট বোন দুই শিশু সন্তানের মা পলি আক্তার (২৬)। শুক্রবার রাতে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে (পিজি) চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহত পলি আক্তার উপজেলার মেদিলা গ্রামের সোহরাব উদ্দিন সরকারের ছোট মেয়ে। গতকাল শনিবার বাদ জহুর উপজেলার মেদিলা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বাটারীচালিত অটোরিক্সা দিয়ে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ৭ দিনেও তার অবস্থার পরিবর্তন হয়নি। অবশেষে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে (পিজি) স্থানান্তর করা হলে শুক্রবার রাতে তিনি মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *