গফরগাঁওয়ে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর্জিন্টিনা সমর্থক নিহত, আহত ১

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহহের গফরগাঁওয়ে পতাকা টানাতে গিয়ে খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম (১৭)নামে এক আর্জিন্টিনা সমর্থক নিহত হয়েছে।এসময় সাজ্জাদ নামে অপর এক সমর্থক গুরুতর আহত হয়েছে।নিহত শামীম পৌর শহরে ষোলহাসিয়া গ্রামের হামিদুলের ছেলে।আহত সাজ্জাদ একই এলাকার শামছুল হকের ছেলে।আশঙ্কা জনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় পৌরশহরের ষোলহাসিয়া ৬নং ওয়ার্ডের রেলওয়ে ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমান উল্লাহ আমান শামীম নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
প্রত্যৌক্ষদর্শীরা জানান, আর্জিন্টিনা সমর্থক দুই বন্ধু শামীম ও সাজ্জাদ।সন্ধ্যায় গফরগাঁও রেলওয়ে ষ্টেশন সামনে পৌর শহরের ষোলহাসিয়া এলাকায় আর্জিন্টিনার পতাকা টানাতে দু’জনে মিলে বিদ্যুৎতের খুঁটিতে উঠেন।অসাবধানতা বশত তাদের পতাকার বাঁশটি বিদ্যুৎতের তারে লেগে যায়।এতে দু’জনে বিদ্যুৎয়াতি হয়ে খুঁটি উপর থেকে নিচে পড়ে যায়।স্বজনরা খোঁজ পেয়ে আশংঙ্কাজনক অবস্থায় আহত তাদেরকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে ময়মনসিংহ কলেজে হাসপাতালে নেয়ার পথে শামীম মারা যান।কর্তব্যরত চিকিৎসক ডা:মৌসুমি আক্তার জানান,সাজ্জাদ হোসেনের অবস্থাও আশংঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *