গফরগাঁওয়ে খানকায়ে মাদানিয়ার উদ্যোগে ইসলাহি মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কুতুবুল আলম ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আস’আদ মাদানী রহ. এর সুযোগ্য সাহেবজাদা, জানেশীন ও খলিফা হযরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী দাঃ বাঃ শুভাগমন উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে অবস্থিত খানকায়ে মাদানিয়া’র মাঠে ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে গুরুতরপূর্ণ বয়ান করেন ভারতের দেওবন্দে আওলাদে রাসূল হযরত সাইয়্যিদ মাহমুদ মাদানী দাঃ বাঃ। তিনি ভারতের দেওবন্দ থেকে হেলিকপ্টারযোগে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে মাহফিলে উপস্থিত হন। এসময় উৎসুক নারী-পুরুষ হেলিকপ্টারটি দেখতে স্কুলমাঠে ভিড় জমান।
আলহাজ¦ সালেহ আহমদ মাদানীর সভাপতিত্বে ইসলাহি মাহফিলে অন্যদের মধ্যে বয়ান করেন মাওলানা ইয়াহইয়া মাহমুদ দাঃ বাঃ, মাওলানা রশিদ আহমাদ মকবুল দাঃ বাঃ ও খানকায়ে মাদানিয়ার মুতাওয়াল্লী মুফতি আনোয়ার মাহমুদসহ বরেণ্য উলামায়ে কেরামগণ প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!