ভালুকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ছোট ভাই কবির হোসেনের (৩০) হাতে বড় ভাই ফালান মিয়া (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার উরাহাটি গ্রামে। এ ঘটনায় মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার ও এক ব্যক্তিকে জিজ্ঞাসাদ করার জন্য আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে ফালান মিয়ার সাথে ছোট ভাই কবির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে শনিবার বিকেলে ফালান মিয়া বাড়ির এক পাশে গোয়াল ঘর নির্মাণ শুরু করেন। এসময় ছোট ভাই কবির হোসেন ঘর নির্মাণে বাঁধা দেন। এতে দুই ভাইয়ের মাঝে কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে কবির হোসেনের হাতে থাকা দা দিয়ে বড় ভাই ফালান মিয়ার বামপায়ে কুপ দিয়ে আঘাত করলে, তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। আশঙ্কাজনক অবস্থায় ফালান মিয়াকে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় সন্ধায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) বাদি হয়ে ভালুকা মডেল থানায় ঘটনার রাতেই ঘাতক কবির হোসেন ও তার স্ত্রী মাকসুদা আক্তারকে আসামী করে হত্যা মামলা (নম্বর ১৯) দায়ে করেছেন। এঘটনায় কবির হোসেনের স্ত্রী মাকসুদা আক্তারকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য কবিরের ফুফাতো ভাই কামাল হোসেনকে আটক করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কবিরের স্ত্রীকে গ্রেফতার ও অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাদ করার জন্য আটক করা হয়েছে। ঘাতক কবির হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *