রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।। 
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহারাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশ সফল করতে য়মনসিংহ-১০
(গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে ঢাকায় বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে গফরগাঁও,মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর যমুনা ও কমিউটার ট্রেন যোগে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ ছাত্রলীগের প্রায় ২০ হাজার নেতাকর্মী শো-ডাউন করে সমাবেশ স্থল ঢাকার সোহারাওয়ার্দী উদ্যানে যোগদান করেন।এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন,বিএনপি,জামায়েতের সত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকায় যুব সমাবেশকে সফল করতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গফরগাঁওয়ের আওয়ামী যুবলীগের নেতাকর্মী নিয়ে সোহারাওয়ার্দী উদ্যানে যাচ্ছি।এসময় ট্রেন শো-ডাউনে অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমূখ।