ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেয়ার করুন :

নিজস্ব প্রতিবেদক, দিগন্তবার্তা ডেক্স।।

ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন মাসুদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সামস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, যুবদল নেতা তারেক উল্যাহ চৌধুরি, মতিউর রহমান মিল্টন, তাজমুল মন্ডল, শাওন, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদ উল্যাহ চৌধুরি, আবুল বাশার মন্ডল, তোজাম্মেল হক বকুল, ডা. কামরুল ইসলাম, শ্রমিক দল নেতা কায়সার আহমেদ কাজল, শাহ মো: সুজন, ইয়াসিন তালুকদার, মহিলা দল নেত্রী শামীমা রশিদ, নাসরিন আক্তার, আফরোজা সরকার, কৃষকদল নেতা তরিকুল ইসলাম তরু, খায়রুল ইসলাম, শেখ মাসুদ রানা, তোফায়েল আহমেদ টুটুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি শেখ মো: সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক জুলহাস উদ্দিন জনি, ছাত্রদল নেতা লুৎফর রহমান খান সানি, ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, মিয়াদ খান, আলী রাজ, এম এইচ মঈন, ফরহাদ রেজা প্রমুখ। এসময় উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ভালুকার রাজপথে মিছিল করে শত শত নেতাকর্মী নিয়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এবং প্রয়াত ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!