গফরগাঁওয়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৫৫ শিক্ষার্থী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৬টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রোববার (৬ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, উপজেলায় ৬ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের মোট ৩ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জন। বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলমান পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবিদুর রহমান বলেন, বোর্ড ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় প্রথম দিনে কোন শিক্ষার্থী বহিস্কার হয়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!