আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।।
ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সেল কাউন্টার মেশিন উদ্বোধন ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালট্যান্ট বৃন্দ, আরএমও, ভালুকা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র স্টাফ নার্স, স্যাকমো, এইচআই ইনচার্জ, এএইচআই, এইচএ, সিএইচসিপি ও কর্মচারীবৃন্দ।