আওয়ামীলীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে……… প্রিন্স

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের সাথে  জনসমাগমের প্রতিযোগতায় নয়, ব্যর্থ, অযোগ্য, দুর্ণীতিবাজ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মরণ পণ  আন্দোলনে  নেমেছে। তাদের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের সীমান্তবর্তী গাড়োপাহাড় সংলগ্ন হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে সম্প্রতি বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্যের বীজ বিতরণ উপলক্ষে কৃষক সমাবেশ এবং এর আগে ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, হবেও না। আওয়ামী লীগ সরকার জনসমর্থন ও নৈতিক ভিত্তীহীন। আওয়ামী লীগ খুচড়া চালাকি করে জনগণের কাছে ধরা খেয়েছে। তারা সরকারী প্রটেকশন,পৃষ্ঠপোষকতায় শত শত বাস রিকুইজিশন করে কোটি কোটি টাকা ব্যায় করেও তাদের কর্মসূচিতে জনসমাগম ঘটাতে পারে না। আর  রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস ও পরিবহন বন্ধ করেও বিএনপির  চলমান গণসমাবেশে জনস্রোত ঠেকাতে না পেরে তারা বাক সন্ত্রাস করছে। শান্তিপূর্ণ গণসমাবেশের আগে  প্রতিবন্ধকতা সৃষ্টি করায়  সরকারের নৈতিক পরাজয় হয়েছে। আন্দোলনে জনগণের ব্যাপক সম্পৃক্ততা ও সমর্থন দেখে তারা বালখিল্যতা করছে।  গতকাল প্রধানমন্ত্রী গণতন্ত্র, নির্বাচন,আন্দোলন নিয়ে যেসব কথা বলেছেন, বাস্তবতার সাথে তার কোনও মিল নাই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করলে রাজনীতি, গণতন্ত্র, নির্বাচনের পথকে সঙ্কুচিত ও নিয়ন্ত্রণ করতো না,জনগণকে ভয় পেতো না। কারো দয়ায় নয়,বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছে সরকারের কূটকৌশল,দমন নিপিড়ন  মোকাবেলা করে। আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা,বিশ্বাস যদি থেকেই থাকে তবে পদত্যাগ করে নির্বাচন দিতে ভয় কেন? বিগত দিনে জনগণ আওয়ামী লীগকে বার বার ভোট দিয়েছে,আবারও দেবে- প্রধানমন্ত্রীর এমন উক্তি সত্যের চরম অপলাপ এবং ২০১৪ ও ১৮র মতো আবারও প্রহসন ও ষড়যন্ত্রের নির্বাচনের পূর্বাভাস। ২০১৪ ও ১৮র মতো আওয়ামী লীগের অধীনে পাতানো-সাজানো নজিরবিহীন নির্বাচনের স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন। সেই নির্বাচনের স্বপ্ন  আর সফল হবে না। দুর্ণীতি, লুটপাট করে দুঃশাসন কায়েম করে জনজীবন দুর্বিসহ করে শোচনীয় পরিণতির ভয়ে সরকার চোখে সর্ষে ফুল দেখছে। সরকারের কারণেই দেশ আজ সর্বগ্রাসী সঙ্কটে।  বৈদেশিক মুদ্রার রিজার্ভ গিলে খেয়েছে বলেই বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদন মারাত্মক ভাবে হ্রাস পেয়েছে। বৈশ্বিক সঙ্কট কি শুধু বাংলাদেশের জন্য?  ৬ মাস আগে সরকার নেপালে এই শীতে বিদ্যুৎ সহযোগিতা দিতে চেয়েছিল, বিদ্যুৎ ঘাটতিতে থাকা নেপাল বৈশ্বিক সঙ্কটের মধ্যে কোন যাদুর বলে বিদ্যুৎ ঘাটতি মিটিয়ে এখন উল্টো বাংলাদেশকে বিদ্যুৎ সাহায্য দেবার প্রস্তাব দেয়? আসলে বৈশ্বিক সঙ্কটের কথা বলে সরকার নিজের ব্যর্থতা আড়াল করছে, জনগণকে হাইকোর্ট দেখাচ্ছে।বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। ‘

ভূবনকূড়া ইউনিয়নের লক্ষীকূড়া কওমি মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত রবিশস্যের বীজ বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির উদ্দিন এবং ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি নেতা জালাল উদ্দীন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, বিএনপি নেতা আবদুস সাত্তার, আল আমিন চমক, রমজান আলী, হাফিজ উদ্দিন বিএসসি, হোসেন আলী, নবী হোসেন প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *