তারাকান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের  আয়োজনে ও ময়মনসিংহ প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়।

গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ১৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এছাড়াও উক্ত বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম পি, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের  প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *