নান্দাইল থেকে স্টাফ রিপোর্টার ।।
নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে ৩ কেজি গাঁজা সহ দুই জনকে আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সামনে থেকে গাঁজা সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন – কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার বড় বৈশখলা গ্রামের আবু তাহেরের পুত্র মো. সজিব হোসেন (২০), সুলতান আহমেদের পুত্র মো. মেহেদী হাসান ১৯)।
পূলিশ সূত্রে জানাযায়, খাগড়াছড়ি থেকে কমলাকান্দাগ্রামী শান্তি পরিবহনে দুই যাত্রী মাদক দ্রব্য বহন করে নিয়ে যাচ্ছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে সরকারি শহীদ স্মৃতি কলেজের স্পীড ব্রেকারের সামনে গাড়ী থেকে দুইজন সাদা ব্যাগ নিয়ে নেমে পড়ে । এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা কালে পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে নিজেদের কাছে মাদক আছে বলে স্বীকার করেন। এসময় সজিবের হাতে থাকা দুই প্যাকেটে ২ কেজি ও মেহেদীর সাথে থাকা প্যাকেটে ১ কেজি সহ ৩ কেজি গাঁজা জব্দ করে। যার মূল্য ৬০ হাজার টাকা।
আটককৃতদের ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর টেবিল ১৯(ক)৪১ ধারা অপরাধে মামলা দায়ের করেন নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক এসআই সুজন মিয়া। শনিবার (২৯অক্টোবর) সকালে দুইজনকে ময়মনসিংহ কোর্টে প্রেরণ করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান – তিন কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য আইনে মামলা করে কোর্টে প্রেরণ করা হয়েছে।