গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক:-
গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে সহস্রাধিক অসহায় ও দরিদ্রের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে মহানগরের চান্দনা হাইস্কুল এন্ড কলেজ মাঠে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল পোলাও’র চাল, সেমাই, চিনি, গুড়ো দুধ, ডাল, পিঁয়াজ, আলুসহ বিভিন্ন সামগ্রীর প্যাকেট দরিদ্রদের হাতে তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, হারুন অর রশিদ, শহীদ মোড়ল, পাভেল সরকার, মো. হানিফ তালুকদার, মো. আলমাছ খান, মো. নুরুজ্জামান, সোহানুর রহমান সোহান, লিটন উদ্দিন সরকার, আব্দুল হালিম মন্ডল, ছাত্রলীগ নেতা নাহিদ মোড়ল প্রমূখ। প্রতিজনকে সামগ্রী বিতরণ করা হয়েছে।
কামরুল আহসান রাসেল বলেন, করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তার এ ক্ষুদ্র আয়োজন। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক মহানগরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। করোনাকালে ইতোপূর্বেও মহানগরের বিভিন্ন ওয়ার্ডে অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল. লবন. পিঁয়াজ, অলুসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!