ভালুকায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যার অভিযোগ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহের ভালুকায় গলায় ফাস দিয়ে মনির হোসেন (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার বরাইদ গ্রামে। পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বরাইদ গ্রামের শিলাসী পাড়ার ঢালী বাড়ির আব্দুল কাদির ঢালীর ছেলে মনির হোসেন ঢালী শনিবার রাতের কোন এক সময় নিজ শয়ন কক্ষে আঁড়ার সাথে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মনিরের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *