মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপন বৈঠক চলাকালে একটি রেস্টুরেন্টে থেকে জামায়াতের জেলা সেক্রেটারিসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক (৪৭) এবং ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মো. আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মো. নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরের চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে চড়পাড়া এলাকায় বাংলাদেশ জামায়েত ইসলামের সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হক আকন্দ এর নেতৃত্বে ঘটনাস্থলে দেড়শতাধিক লোকজন আকষ্মিক ঝটিকা মিছিল বের করে বিভিন্ন ধরনের উস্কানীমূলক কর্মকান্ড করত থাকে। তারা রাষ্ট্র বিরোধী স্লোগান দিয়া দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে রাস্তায় যানচলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করতে থাকে। তাৎক্ষনিক সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের কর্তব্যকাজে তারা বাধা প্রদান করে।
পরবর্তীতে শনিবার বিকেলে নগরীর চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গোপন বৈঠকের আয়োজন করেন জামায়াতের লোকজন। খবর পেয়ে সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ। তিনি জানান, আটক হওয়া ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারসহ নাশকতা তৈরির পাঁয়তারা করছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহ সদর থানার এফ আই আর নং- ৮১/১১০২, তারিখ- ২৩/১০/২০২২ ইং ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৫৩ পেনাল কোড রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।