নান্দাইলে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে নান্দাইলে ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ১৮ লাখ ৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার নান্দাইল উপজেলার মাইজহাটি এলাকার মৃত আব্দুল বারিকের পুত্র আব্দুল জলিল (৩২), আব্দুর রাজ্জাকের পুত্র রবিউল আওয়াল (২১), আব্দুল লতিফের পুত্র শাহীন মাহমুদ (৩০)। এসময় তাদের বসত ঘর হতে ছিনতাইয়ের ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা।

পুলিশ সুপার জানান, কিশোরগঞ্জ শহরের বড় বাজার এলাকার মনোহারী ব্যবসায়ী জয়কালী ভান্ডারের মালিক বিশ্বনাথ সাহার ছেলে জয় চন্দ্র সাহা (২৭) ছিনতাইকারী দলের কবলে পড়েন। নান্দাইলের তারেরঘাট বাজার থেকে কিশোরগঞ্জ যাবার পথে সিএনজিচালিত অটোরিকশা থেকে কুপিয়ে ১৮ লাখ ৫ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ৯ অক্টোবর নান্দাইল থানায় একটি মামলা করা হয়। পরে ডিবি পুলিশ তদন্তে নেমে গত ১০ অক্টোবর মো. আবদুল জলিল কে গ্রেপ্তারের পর গত বুধবার (১৯ অক্টোবর) একদিনের রিমান্ডে নেয়।

পুলিশ সুপার আরও জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে জলিলের কাছ থেকে পাওয়া তথ্য ও তদন্তে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে নেত্রকোনার দুর্গাপুর থেকে ছিনতাইকারী দলের সদস্য রবিউল আওয়াল  ও মো. শাহীন মাহমুদ কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন আসামিই ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করে।

আসামিদের রবাত দিয়ে পুলিশের এ কর্তা বলেন, জয় নিয়মিত বাকি মালামাল বিক্রির টাকা নিয়ে সড়ক দিয়ে চলাচল করতো। এ থেকেই টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে জলিল ও শাহীন। গ্রেপ্তার রবিউল আওয়ালসহ তিনজন পরিকল্পনা মতো যাত্রীবেশে জয়ের সিএনজি চালিত অটোরিকশার যাত্রী হয়। পথে জয়কে কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে পালায় রবিউলসহ অন্যরা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ছিনতাইকরা ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *