ময়মনসিংহে বিএমআই এর সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট এর অধীনে পরিচালিত এবং বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ শাখার আয়োজনে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় ময়মনসিংহ নগরীর মোমেনশাহী ডি এস কামিল মাদরাসার হলরুমে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ বিভাগের উপদেষ্টা ড. ইদ্রিছ খান।

কর্মশালায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন হোসাইন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মশিদুল আলম, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

এ সময় ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলা থেকে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে প্রায় ৫৬ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!