আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগের উদ্যোগে র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানের শুভ উদ্বোধন করেন, ময়মনসিংহ জেলা আ’লীগের অন্যতম সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ।
বুধবার (১২ অক্টোবর) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগের কার্যালয় প্রাঙ্গন মঞ্চে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি র্যালী বের হয়। এসময় ময়মনসিংহ জেলা আ’লীগের সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ, ভরাডোবা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম তরফদার, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, আ’লীগ নেতা নুরে আলম জিকু, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।