রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম।
গত মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের
১.২.৩ নং ওয়ার্ডের নামকাইন নতুন বাজার, ৪.৫.৬ নং ওয়ার্ডের হালিমাবাদ (গলাকাটা) বাজার এবং ৭,৮.৯ নং ওয়ার্ডের খুরশিদ মহল ব্রিজের নিচে এ টিসিবির পণ্য বিতরণ করা হয়।
এ সময় ইউপি সদস্য/সদস্যা, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সচিব, ইউপি উদ্দোক্তা ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।