রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণ্যঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দিলরুবা আক্তার কাজল, উপজেলা সমবায় অফিসার মীর মোঃ কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা তথ্য সেবা অফিসার নাজমা বেগম, উপজেলা পাট কর্মকর্তা ফজলুর রহমান, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মাহাবুব, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সভাশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।