ত্রিশালে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন :

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের ডাকবাগাদারিয়া নতুন বাজার সংলগ্ন এলাকা হতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ত্রিশাল থানা পুলিশ ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নামা লাশটি দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের হেফাজতে নিয়ে আসেন। এ বিষয়ে লাশ উদ্ধারে দায়িত্বে থাকা পুলিশের এস আই আলমগীর হোসেন বলেন, লাশটি আমরা উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে রেখে পরিচয় সনাক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *