চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন এর সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন :

এম এস মনির চট্টগ্রাম বিভাগীয় ব‍্যুরো প্রধান।।
চট্টগ্রামের প্রাইভেট মাদ্রাসা ভিত্তিক সংগঠন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন এর সাধারণ সভা ও সম্মাননা স্মারক প্রদান ২০২২ এর অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় নগরীর বায়েজিদ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক ও আল মানহাল মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুসলেম উদ্দিন এর পরিচালনায় এবং চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন  জোন- ১ এর সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর জামিয়া দ্বীনিয়া দারুল হেদায়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি আজিজুল হক আল মাদানী( দাঃ বাঃ), প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসার কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হাফেজ মুহাম্মদ তৈয়ব, প্রধান আলোচক ছিলেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া, বিশেষ আলোচক ছিলেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মীর মোঃ ইউসুফ ছানুভী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন এর জোন ২ এর সভাপতি হাফেজ মাওলানা ফৌজুল আজিম চৌধুরী, জোন ২ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন, জোন ৪ এর সভাপতি হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার, জোন ৩ এর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ কবীর ভূইয়া, জোন ৪ এর হাফেজ মাওলানা এনামুল হক, জোন ১ এর সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ আল আমীন, এসোসিয়েশন এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হাফেজ মাওলানা মানযারুল হাকিম বাখুরি, এসোসিয়েশন এর কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা ফজলুল কাদের জাভেদ, সহ সভাপতি ড. শোয়াইব রশিদ মাক্কী, এসোসিয়েশনের সহ সভাপতি হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন প্রমূখ।
সভায় যেসব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়, মাদ্রাসা শিক্ষকদের সম্মিলিত প্রশিক্ষণের ব‍্যবস্হা, মাদ্রাসা পরিচালকদের পরিচালনার জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা,এসোসিয়েশ কর্তৃক সকল মাদ্রাসাগুলোতে প্রশিক্ষণ প্রাপ্ত মোয়াল্লেম দ্বারা নুরানী বিভাগকে পরিচালনা করা এবং বোর্ডের আওতাধীন পরীক্ষার ব‍্যবস্হা করা, মেয়াদ শেষে এসোসিয়েশনের সনদ নবায়ন করা, শিক্ষক নিয়োগে ক্ষেত্রে সঠিকভাবে যাচাইবাছাই করা, বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে সকল মাদ্রাসার ক্লাসরুম গুলোতে সিসিটিভি স্হাপন করা সহ অন‍্যান‍্য বিষয়ের উপর আলোচনা করা হয়।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *