ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে মডেল থানা পুলিশ শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর পূর্বপাশে খিরু নদী থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এলাকার লোকজন শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর পূর্বপাশে খিরু নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশটির গায়ে ছিলো প্রিন্টের ম্যাক্সি ও হলুদ রংয়ের সেলোয়ার।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অজ্ঞাত ওই নারীকে হয়তো ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে উজানের কোন এক স্থান থেকে নদীতে ফেলে দেয়। পরে পানির ¯্রােতে নদীটির ওই স্থানে গিয়ে ভেসে উঠে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *