ভালুকায় পিকআপ চাপায় বাইকচালক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় নাঈম (৩০) নামে এক বাইক চালক নিহত এবং আরোহী সজিব (২৮) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার সরকারী কলেজ গেইট ইউটার্ণ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পাশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে বাইকচালক নাঈম ত্রিশালের বালিপাড়া থেকে বন্ধু সজিবকে সাথে নিয়ে শ্রীপুরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার সরকারী কলেজ গেইট ইউটার্ণ এলাকায় অজ্ঞাত পিকআপ ভ্যান বাইকটিকে পিছনদিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নাঈম মারা যান এবং সজিব গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, অজ্ঞাত গাড়ি পিছন থেকে বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নামে এক যুবক নিহত ও আরোহী সজিব গুরুতর আহত হন। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *