তারাকান্দা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারন অধিদপ্তর তারাকান্দা বাস্তবায়নে বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আরিফুল হক। কৃষি অফিস সূত্রে জানা গেছে,মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ