নান্দাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন :

নান্দাইল থেকে ফজলুল হক ভূইয়া।।

নান্দাইলে হুমাইশা আক্তার (৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে৷ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার কানুরামপুর ত্রিশাল সড়কের কানুরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত হুমাইশা মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের সোহাগ মিয়ার শিশু কন্যা। সে কানুরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী।

জানাযায়, বৃহস্পতিবার কানুরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শিফটের স্কুল ছুটি হয়৷ এসময় শিশু হুমাইশা দৌড়ে সড়ক পার হতে গিয়ে ড্রাম ট্রাকের চাপায় মারাত্মক আহত হয়। আহত অবস্থায় বিদ্যালয়ের মাঠে ঝালমুড়ি বিক্রেতা ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ২৬ নং ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩ টার দিকে মৃত্যু হয়। শিশ হুমাইশার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কানুরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কণিকা রানী দাশ বলেন, বিদ্যালয়েন প্রথম শিফট ছুটির পরে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপা হয়ে যায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলি বলেন, শিশু শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। এটি অত্যন্ত দুঃখজন বিষয়। বিদ্যালয় ছুটির পর শিক্ষকদের অবশ্যই একটু খেয়াল রাখা প্রয়োজন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। সড়ক দুর্ঘটনায় শিশু মারা গেছে এমন সংবাদ আমরা পাইনি। এ বিষয়ে কেউ অবহিত করেনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *