গফরগাঁওয়ে প্রযুক্তির সহায়তায় চোর চক্রের ২ সদস্য মা- ছেলে গ্রেফতার, চুরি যাওয়া মালামাল উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থেকে ব্যবসায়ীর মালামাল নিয়ে কৌশলে চুরি করে পালিয়ে যাওয়ার পর সিসি টিভি ফোটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে থানা পুুলিশ। গত বুধবার পৌর শহরের মধ্য বাজার এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চন্দ্রীপাশা চরপাড়া গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে শামিম মিয়ার স্ত্রী মোছাঃ শারমিন (৪৫) ও তাঁর ছেলে দিদারুল (১৯)কে গ্রেফতার করে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, বুধবার সকালে পৌর শহরের মধ্যবাজার এলাকা থেকে লেডিস ব্যাগসহ বিভিন্ন মালামাল নিয়ে অটোতে করে পালিয়ে যায় চোর চক্র। এঘটনার পর পরই পৌর শহরের অটো ও সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হলেও চোর চক্র পালিয়ে যায়। পরে সিসি টিভি ফোটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই চোর চক্রের দুই সদস্যকে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয় বলেও ওসি জানান।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *