ময়মনসিংহ সদরে পিআইও অফিসে কর্মবিরতি, ভোগান্তিতে সাধারণ মানুষ।

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি।।

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহ সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) অফিসে চলছে অর্ধদিবস কর্ম বিরতি। ১৩ সেপ্টেম্বর, ২২ ইং তারিখ সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে পিআইও অফিসে আসা উপজেলার বিভিন্নপ্রান্তের সেবাভোগী মানুষেরা সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যায়, সকাল ১০টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন পিআইও মোঃ মনিরুল হক ফারুক রেজাসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উক্ত অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। অবশ্য সেবা নিতে সমস্যা হলেও পিআইওদের যৌক্তিক দাবীগুলো অবগত হওয়ার পর তারাও এসব দাবীর সাথে সহমত পোষণ করে সরকারের প্রদত্ত সেবাগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে প্রস্তাবিত দাবীগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে সুপারিশ জানান।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজা বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রনালয়ে। ফলে ডিআরআরও এবং পিআইওরা কাঙ্খিত আর্থিক সুবিধা পাচ্ছেন না। আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তাদের এ কর্মবিরতি চলবে বলে জানান তিনি । এ কর্মসূচী দেশব্যাপী পালন করা হচ্ছে বলে  জানিয়ে তিনি বলেন- ১৫ই বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি শেষে দাবী আদায়ের লক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *