ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।। 
ময়মনসিংহের সামাজিক সংগঠন কে.ইউ.টি ময়মনসিংহ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেচ্চাসেবী মিলন মেলা ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ত্রিশাল উজেলার কানিহারী ইউনিয়নের আহম্মাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রিপন মিয়া। প্রধান অতিথি ছিলেন, কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ্ মন্ডল। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, কানিহারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, ত্রিশাল উপজেলা পেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, কানিহারী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রুবেল প্রমূখ।
অনুষ্ঠান শেষে সামাজিক ভাবে বিভিন্ন সংগঠন অবদান রাখায় ব্লাড ডোনার্স গ্রুপের পক্ষথেকে সামাজিক ও বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।