রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। গত রোববার বিকেলে বিভাগীয় কমিশনার উপজেলার উস্থি ইউনিয়নের
বড়বাড়ি এলাকায় আশ্রায়ণ প্রকল্পে পৌছায় পর তাকে ফুলের শুভেচ্ছা জানান উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য/সদস্যাসহ সুধীজন।
এরপর বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস আশ্রায়ণ প্রকল্পের বসবাসকারী ২১টি পরিবারে লোকজনের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে সার্বিক উন্নয়নে খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, গফরগাঁও পৌরসভার মেয়র এস.এম.ইকবাল হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মাহফুজা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেসমা আক্তার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ ও পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান, উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদির, সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান প্রমূখ।