গফরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপকরণ সহায়তা প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক
কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ে আয়োজনে গত রোববার সকালে ৫ জন পুরুষকে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এসকল উপকরণ বিতরণ করেন।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার উস্থি ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের হেলিম মিয়ার পুত্র মোঃ সিরাজ মিয়া, গফরগাঁও ইউনিয়নের বীরখারুয়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র মোফাজ্জল হোসেন, চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের মোঃ রছম উদ্দিনের পুত্র মোঃ সুজন মিয়া ও পৌরসভার শিলাসী মালিভিটা গ্রামের আবুল হোসেনের পুত্র উজ্জ্বল মিয়াকে একটি করে রিকশা এবং পৌরসভার হাসপাতাল রোড জন্মেজয় গ্রামের তমিজ উদ্দিনের কন্যা জায়েদা খাতুনকে মনোহারী দোকান ও চাবি হস্তান্তর করা হয়। উপকরণ সহায়তায় এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, গফরগাঁও পৌরসভার মেয়র এস.এম.ইকবাল হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মাহফুজা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেসমা আক্তার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ ও পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান ও উপজেলা সমাজসেবা অফিসার তাসলিমা বেগম প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বর্তমান সরকার আপনাদের যথেষ্ট দিচ্ছে। প্রধানমন্ত্রী চান না আমাদের দেশে একটিও ভিক্ষুক থাকুক। সবাইকে কর্মসংস্থানের আওতায় আনতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *