রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৯নং পাঁচবাগ ইউনিয়নে গাভীশিমুল গ্রামে আশ্রয়ন প্রকল্পের বসবাসকৃত পরিবারের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে এই মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়াও তিনি পাঁচবাগ ইউনিয়নে অবস্থিত পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, পাঁচবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরির্দশন এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা করেন ও পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল আইসিটি কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান
বিদ্যালয়গুলোর সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং তিনি শিক্ষক- শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদেরকে শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে সামনে রেখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণ সাধনের জন্য উৎসাহিত করেন।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার তাসলিমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, তথ্য সেবা কর্মকর্তা নাজমা খাতুন, আইসিটি প্রোগ্রাম অফিসার আহসান হাবীব, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, সচিব (ভারপ্রাপ্ত) জুলহাস উদ্দিন ও উদ্দােক্তা মোঃ মোতাসিম বিল্লাহ ও বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।