মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা প্রশাসক কর্তৃক সদর উপজেলার গ্রামপুলিশদের এর মাঝে ২০২১-২০২২ অর্থ বছরের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সদর উপজেলার গ্রামপুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) মো: জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।