ময়মনসিংহে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত।

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

সারাদেশে অর্ধদিবস হরতাল-এর প্রচারের কর্মসূচী হিসাবে ২০ আগস্ট শনিবার বিকাল ৫-টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন চত্বরে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট, ময়মনসিংহ জেলার সমন্বয়ক ও সিপিবি-ময়মনসিংহ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড মোকছেদুর রহমার জুয়েল। বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী)-র কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাসদ-এর কেন্দ্রীয় নেতা কমরেড জুলফিকার আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড শহীদুল ইসলাম সবুজ ও সিপিবি-র কেন্দ্রীয় নেতা কমরেড লাকী আক্তার। সঞ্চালনা করেন বাসদ(মার্কসবাদী), ময়মনসিংহ জেলার অন্যতম নেতা কমরেড অজিত দাস। সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন সিপিবি-র জেলা কমিটির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত, সিপিবি-র কেন্দ্রীয় নেতা কমরেড মনিরা বেগম অনু, বাসদ-এর জোনাল ইনচার্জ কমরেড ইমাম হোসেন খোকন, বাসদ(মার্কসবাদী), জেলা কমিটির সমন্বয়ক কমরেড শেখর রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ময়মনসিংহ নগর কমিটির আহ্বায়ক কমরেড আজহারুল ইসলাম আজাদ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *