রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের দাফন সম্পন্ন

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের সানাদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ (৭২) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট)  সকাল ১০ ঘটিকায়
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের  নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। এরপর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে  ৫ টার দিকে নিজ বাড়িতে ক্যান্সার রোগের  কারণে ইন্তেকাল করেন আব্দুল লতিফ। মৃত্যুকালে ভশতিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাজায় রাজনৈতিক নেতা-কর্মীসহ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা সাধারণ সম্পাদক,পরানগঞ্জের  কৃতিসন্তান ইদ্রিস আলী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *