রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে গত সোমবার (১৫ আগষ্ট) গফরগাঁও আধুনিক হাসপাতাল এর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাডগ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গফরগাঁও আধুনিক হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক সাংবাদিক নাজমুল হক বিপ্লব বলেন, সকাল ১০ টা থেকে দুপুর ২ টায় পর্যন্ত এ কর্মসূচি চলে। আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।