আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।। 
ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।১৬ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রুহুল আমিন মাসুদের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভালুকা পৌর বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্ল্যাহ চৌধুরি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদুল হক খানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ্ব।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও আশু রোগমুক্তি কামনায় এবং বিগত সময়ে আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।