গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুদির দোকান থেকে মজা কিনে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে কাইয়ুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে।
নিহতের পিতা মোঃ মজনু মিয়া জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের দোকান থেকে ছেলেকে মজা কিনে দেই। আমার কাজ ছিলো বলে ছেলেকে একা বাড়িতে পাঠিয়ে দেই। ছেলেটা বাড়িতে যাওয়ার পথে পা পিছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন খোঁজাখোজি শুরু করে। পরে পুকুরের পানিতে খোঁজাখোজি করে ছেলে কাইয়ুমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য জহিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *