গফরগাঁওয়ের পাঁচবাগে জাতীয় শোক দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে জননেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশে সোমবার (১৫ আগষ্ট) উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পাঁচবাগ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুস সাত্তার, পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহাবুবুল আলমসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমূখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *